Head Office: Sat–Thu, 09AM–05PM; Fri Closed. Online & Home Care: 24/7 Open.

About Us

আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিঃ – বিশ্বস্ত সেবা ও দক্ষতা উন্নয়নের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, নার্সিং, ফিজিওথেরাপি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলি দক্ষ ও মানবিক সমাজ

আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড একটি সরকারিভাবে নিবন্ধিত, আধুনিক ও বিশ্বস্ত প্রাইভেট লিমিটেড কোম্পনি, যা বাংলাদেশে Companies Act, 1994 এর অধীনে ২০২৫ সালের ৯ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। কোম্পানির নিবন্ধন নম্বর: C-206095/2025

এছাড়াও আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (NBR) এর অধীনে নিবন্ধিত একটি করদাতা প্রতিষ্ঠান (TIN: 124848245835), যা এর বৈধতা ও বিশ্বাসযোগ্যতাকে আরও দৃঢ় করে।

আমাদের মূল লক্ষ্য হলো মানবিক সেবা ও দক্ষতা উন্নয়নের সমন্বয়ে একটি শক্তিশালী ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলা। বর্তমান সময়ে কেয়ারগিভিং, নার্সিং, ফিজিওথেরাপি টেকনিশয়ান ও স্বাস্থ্যসেবা খাতে দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রয়োজনীয়তা পূরণে আমরা পেশাদার কেয়ারগিভিং সার্ভিস এবং মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছি।

আমরা বৃদ্ধ, অসুস্থ, শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্ভরযোগ্য ও যত্নশীল সেবা প্রদান করি। পাশাপাশি, তরুণ সমাজকে কর্মমুখী দক্ষতায় গড়ে তুলতে কেয়ারগিভার ট্রেনিং, ফিজিওথেরাপি টেকনিশিয়ান ট্রেনিং, বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস ডেভেলপমেন্টসহ বিভিন্ন পেশাভিত্তিক কোর্স পরিচালনা করছি।

আমাদের প্রতিটি প্রশিক্ষণ প্রোগ্রাম বাস্তবমুখী ও কর্মসংস্থানমুখীভাবে সাজানো, যাতে প্রশিক্ষণার্থীরা সহজেই দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে।

আমরা বিশ্বাস করি—
“দক্ষতা ও মানবিক সেবাই উন্নত সমাজ গঠনের ভিত্তি।”

আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে—

  • পেশাদার কেয়ারগিভার সার্ভিস
  • ফিজিওথেরাপি ও পেশেন্ট কেয়ার সাপোর্ট
  • হোম নার্সিং ও স্বাস্থ্যসেবা
  • কেয়ারগিভার ও মেডিকেল টেকনিশিয়ান ট্রেনিং
  • বিজনেস ও সেলস ডেভেলপমেন্ট ট্রেনিং
  • বিষয়ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম

ভবিষ্যতে আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিঃ দেশের বিভিন্ন স্থানে ট্রেনিং সেন্টার, নার্সিং ইনস্টিটিউট ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সেবার পরিধি আরও সম্প্রসারণ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

আমাদের অঙ্গীকার— “অসুস্থ রোগীর সেবা মহান আল্লাহ তায়ার সেবা”
বিশ্বাসযোগ্যতা, মানসম্মত সেবা এবং মানুষের পাশে থাকা।

আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিঃ
আপনার আস্থা, আমাদের দায়িত্ব।